মুখে ঘন ঘন ঘা হলে কী করবেন? ডাক্তারের পরামর্শ জেনে নিন
মুখে ঘা (Mouth Ulcer) একটি খুবই সাধারণ সমস্যা। অনেক সময় খাওয়া-দাওয়া, কথা বলা এমনকি পানি পান করতেও কষ্ট হয়। সাধারণত ভিটামিনের ঘাটতি, মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, ঝাল খাবার বা মুখের ভেতরে আঘাত লাগার কারণে মুখে ঘা হতে পারে।
কী করবেন?
✅ প্রচুর পানি পান করুন।
✅ ঝাল, টক ও অতিরিক্ত গরম খাবার এড়িয়ে চলুন।
✅ দিনে কয়েকবার কুসুম গরম লবণ পানি দিয়ে কুলি করুন।
✅ নিয়মিত দাঁত ও মুখ পরিষ্কার রাখুন।
✅ পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
কখন ডাক্তারের পরামর্শ নেবেন?
– ঘা ২ সপ্তাহের বেশি স্থায়ী হলে
– বারবার মুখে ঘা হলে
– খাওয়া বা কথা বলতে খুব কষ্ট হলে
– ঘার সাথে জ্বর বা অন্য কোনো উপসর্গ থাকলে
ব্যবহৃত ওষুধ (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
🔹 Miconazole Oral Gel
🔹 Vitamin B-Complex / Vitamin B12
🔹 ঘা বেশি হলে Nystat Suspension অথবা Candex Suspension
⚠️ যেকোনো ওষুধ ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

